গাজীপুরের কাপাসিয়ার বেহাইদুয়ার গ্রামে প্রায় ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী বটগাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গাছে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কবির হোসেন জানান, প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটি এলাকার ঐতিহ্য ও স্মৃতির প্রতীক। গাছটিতে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কেকে/ এসএমএন