সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে মদ ও ৫ হাজার রেজিস্ট্যান্স জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১১:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৬৩ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি ও রাজাবাড়ী চেকপোস্টের টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর পৌনে ৫টার দিকে চারঘাট উপজেলার পল্টন এলাকায় একটি বাইসাইকেলের পেছনে বস্তায় রাখা ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন ভোর ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকার রাজাবাড়ী জঙ্গল থেকে প্লাস্টিকের ব্যাগে রাখা ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধার করা মদ ও বাইসাইকেল চারঘাট থানায় এবং রেজিস্ট্যান্সগুলো রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। চোরাচালানে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close