সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
শ্যামাপূজা ও দামোদর প্রদীপ প্রজ্জ্বলনে মুখর বুটেক্স ক্যাম্পাস
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রদীপ প্রজ্বালন, গীতা আলোচনা, আরতি, ভক্তিমূলক সংগীত ও নানা ধর্মীয় আয়োজনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) উদযাপিত হয়েছে শ্রীশ্রী শ্যামাপূজা-১৪৩৩। একই সঙ্গে পবিত্র দামোদর মাস উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

রোববার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। সারি সারি প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে ক্যাম্পাস ও আবাসিক হলগুলো।

অনুষ্ঠানের শুরুতে রাত ১০টায় গীতা আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১০টায় দামোদর প্রদীপ নিবেদন এবং রাত ১২টায় ঢাকের বাদ্য, ধূপ ও জয় মা কালী ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মাতৃবরণ। পরে অধিবাস, আরতি ও মাতৃপূজা অনুষ্ঠিত হয়। ভক্তিমূলক সংগীত পরিবেশনার পাশাপাশি ভোর সাড়ে ৬টায় অঞ্জলি এবং শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পূজাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা একসঙ্গে প্রদীপ প্রজ্বালন, আতশবাজি ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কাবেরী মজুমদার, উত্তরা মন্দিরের গীতা শিক্ষক শ্রীপদ ত্রিভঙ্গ শ্যাম দাস, বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা।

৪৮তম ব্যাচের শিক্ষার্থী উৎস কারণ জানান, এবার তৃতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। গ্রামীণ উঠানের পূজার আবহ তুলে ধরতে সাজসজ্জায় গ্রামীণ বারান্দার থিম রাখা হয়েছে।

৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সজল বিশ্বাস ও ৪৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সৌরভ রায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা শ্যামাপূজা উদযাপন করেন। এটি দীপাবলি নামেও পরিচিত। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অন্ধকার দূর করে আলো ও শুভশক্তির আগমন কামনা করা হয়।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  শ্যাম পূজা   প্রদীপ প্রজ্জ্বলন   বুটেক্স ক্যাম্পাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close