সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নানা আয়োজনে বান্দরবানে শ্যামাপূজা উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে বান্দরবান সদরের শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির, নোয়াপাড়া কালীমন্দির, সুইচগেট শ্রীশ্রী রক্ষা কালীমন্দির, সুধাংশুপাড়া শ্যামাপূজা উদযাপন পরিষদ ও রামকৃষ্ণ সেবাশ্রমসহ বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করা হয়।

সন্ধ্যার পর মন্দির ও সনাতনী পরিবারগুলোতে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম ঘটে। তারা ধূপ-প্রদীপ জ্বালিয়ে দেবী শ্যামার কাছে প্রার্থনা করেন। রাত ১১টায় অমাবস্যা শুরু হলে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, যা ভোর ৫টা পর্যন্ত চলে।

এ উপলক্ষে বিভিন্ন মণ্ডপে আরতি প্রতিযোগিতা, ঢাক-ঢোল বাজনা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিন্দু পুরাণ অনুযায়ী, দেবী কালী দুর্গারই এক শক্তিরূপ। শক্তির আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয় কামনায় ভক্তরা কালীপূজা উদযাপন করেন। দেবী কালী ভক্তদের কাছে শ্যামা, আদ্যামা, তারামা, চামুণ্ডা ও ভদ্রকালিসহ বিভিন্ন নামে পরিচিত।


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   শ্যামাপূজা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close