জয়পুরহাটের ক্ষেতলালে ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার বড়তারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আশরাফ বড়তারা ইউনিয়নের কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগে ক্ষেতলাল, জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, এর আগে তাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় তাকে পুলিশি পাহারায় জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এসএমএন