সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চুরির সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে চুরির সন্দেহে জয় নামে এক যুবককে বাড়ি থেকে তুলে এনে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শরিফুল আলমের বিরুদ্ধে।

রোববার (৮ নভেম্বর) রাতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরকাটিহারী গ্রামে এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়কে হাত-পা বেঁধে মাটিতে উপুড় করে রাখা হয়েছে। এ সময় কাজী শরিফুল আলম লাঠি দিয়ে জয়ের পায়ের তালুতে আঘাত করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গ্রামে একটি সেচমোটর চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাগলা থানার আমাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে জয়কে তুলে এনে নির্যাতন করা হয়। তবে স্থানীয় কয়েকজনের দাবি, মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরেও এ ঘটনা ঘটতে পারে। যদিও এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে কাজী শরিফুল আলম বলেন, জয়ের বিরুদ্ধে তার দুই চাচার সেচমোটর চুরির অভিযোগের প্রমাণ পাওয়ার পর জয়কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জয়ের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগও করেন তিনি। তবে নিজের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন কাজী শরিফুল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শনিবার তিনি মারধরের ভিডিও দেখেছেন। পরে জয়কে থানায় সোপর্দ করা হলে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এসএমএন


আরও সংবাদ   বিষয়:  চুরি   নির্যাতন   ভিডিও ভাইরাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close