সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা এলাকার মানছুরা বেগম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার বাবুল (৬৫) এবং রামগতি উপজেলার আশিক। দুর্ঘটনায় মানছুরা বেগমের স্বামী ছিদ্দিকুর রহমানও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন বাসের অন্তত ১৫ যাত্রী।

আহতদের মধ্যে আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমও রয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রী আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। পথে বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। যাত্রীরা চালককে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা আমলে নেননি। পরে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্তত ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   লক্ষীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close