সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন থেকে চারজন যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রুয়াচালা গ্রামে। বাবা আমীর হোসেন ও মা রত্না বেগমের সঙ্গে নবীনগরের রসুল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সুমাইয়া। পথে আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমাইয়াসহ অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত সুমাইয়া ঘটনাস্থলেই মারা যান।

সুমাইয়ার বাবা আমীর হোসেন বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালেও মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। পরে দুর্ঘটনার খবর পেয়ে নবীনগরে এসে মেয়ের মরদেহ গ্রহণ করেন তিনি।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   মোটরসাইকেল   সংঘর্ষে   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close