সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব পোশাক শ্রমিকপক্ষের      ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      
দেশজুড়ে
কুলিয়ারচরে মসজিদে যাওয়ার রাস্তা বেহাল, দুর্ভোগে মুসল্লিরা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা। প্রায় ১৫০ ফুট দীর্ঘ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে দেড়িয়াকান্দা জামে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তিতে পড়তে হয়। পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকিও রয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মো. মতিউর রহমান বলেন, ধর্মপ্রাণ মানুষের ইবাদতের পথে এমন প্রতিবন্ধকতা কাম্য নয়। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আতিক বলেন, রাস্তাটির দুরবস্থার কথা তিনি জানেন। এটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে।

দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   মসজিদ   দুর্ভোগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close