সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব পোশাক শ্রমিকপক্ষের      ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      
দেশজুড়ে
ভারতের দীপাবলি, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি।

মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানিয়েছেন।

তিনি বলেন,দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। মূলত রোববার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি জানিয়ে তারা আমাদের চিঠি দিয়েছেন।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, সোমবার দীপাবলি ও কালীপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটি পালন করছেন। এ কারণেই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পুনরায় পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।এদিকে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে যাত্রী পারাপার এবং বেনাপোল বন্দর ও কাস্টম হাউজের কাজ স্বাভাবিক নিয়মে চলছে বলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানিয়েছেন।

তিনি বলেন, ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো খালাসের পর ফেরত যাওয়ার জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রয়েছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেছেন, ভারতে কালীপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই আসে বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন ভারতীয় পণ্য নিয়ে ৩০০ থেকে ৩৫০টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। আর বাংলাদেশ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য ভারতে যায়। এ বন্দর দিয়ে ভারত থেকে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি করা হয়।

বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী পারাপার থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে বলেও জামাল হোসেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   দীপাবলি   বেনাপোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close