সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব পোশাক শ্রমিকপক্ষের      ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      
দেশজুড়ে
ডামুড্যায় ১৫ বস্তা সরকারি সার জব্দ, ব্যবসায়ী আটক
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় সরকারি বরাদ্দের সার অন্য জেলায় পাচারের অভিযোগে ১৫ বস্তা ডিএপি সারসহ একটি অটোভ্যান জব্দ করেছেন স্থানীয় কৃষকরা। এ ঘটনায় ব্যবসায়ী ইসমাইল মাদবরকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুতলকাঠি এলাকার ব্যবসায়ী ইসমাইল মাদবর অটোভ্যানে করে সরকারি বরাদ্দের সার মাদারীপুরের সূর্যমণি এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে সন্দেহ হলে স্থানীয় কৃষকরা অটোভ্যানটি আটক করে উপজেলা কৃষি অফিসে খবর দেন। পরে কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ১৫ বস্তা ডিএপি সার জব্দ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, সরকারি বরাদ্দের সার অন্যত্র চলে যাওয়া ঠেকাতে কৃষকদের সতর্ক করা হয়েছিল। খবর পেয়ে কৃষি বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে।

সরকারি সার অন্যত্র পাচারের চেষ্টা হয়েছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  ডামুড্যা   সরকারি সার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close