সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সিলেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও সিরিজ হাতছাড়া বাংলাদেশের      ● ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব পোশাক শ্রমিকপক্ষের      ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      
খেলাধুলা
সিলেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও সিরিজ হাতছাড়া বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথম টেস্টে হেরে যাওয়ায় সিরিজ রক্ষা করতে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের। সিলেট টেস্টে খেলা হলো হাড্ডাহাড্ডি। দুই দলের পারফরম্যান্সই ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারল না কেউই। ড্র মেনে নিল দুই দল। আর এই ম্যাচ ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার (৯ নভেম্বর) ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। 

উত্তরে ৩৮৬ রান করলে ৩০ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে উইন্ডিজ। ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৪ উইকেটে ১৮৪ রান।

ওয়েস্ট ইন্ডিজ ৩৯৮ রানে ইনিংস ঘোষণার পর তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবিয়ান স্পিনে ভুগতে থাকে বাংলাদেশ। অষ্টম ওভারে ওয়ারিকান বল হাতে নিতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তানজিদ হাসান তার বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। ৩৩ রানের ওপেনিং জুটিতে তার ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

ওয়ারিকানই ফেরান আরেক ওপেনার শান্তকে। ২৭ বলে ১৪ রানে এলবিডব্লিউ হন অধিনায়ক। আম্পায়ার আউট দেননি প্রথমে। রিভিউ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের দেখা পায় সফরকারীরা। ৪০ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। লাঞ্চ বিরতির পর চা বিরতিতে যাওয়া পর্যন্ত কোনো উইকেটই হারাতে হয়নি বাংলাদেশকে। এর মাঝেই সেঞ্চুরির পথে এগোতে থাকেন হৃদয়। কিন্তু ব্যিক্তিগত ৮২ রানে থামে তার ইনিংস। এবারও ঘাতক সেই ওয়ারিকান।

মুশফিকের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন মুশফিক। হৃদয়ের আউটের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফে করা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে করেন ৪৯ রান।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন লিটন। এর মাঝেই আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। এরপর আর একটা বলও মাঠে গড়ায়নি। ৭ রানে লিটন ও ১ রানে মিরাজ অপরাজিত থাকেন।  

এর পূর্বে সিলেট টেস্টের শেষ দিনে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও তিন উইকেট হারিয়েছে তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। জেতার জন্য ৩৬৯ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা।

সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।

এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।

এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে চারশ করেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৩৯৮ রানে তারা থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশপের সঙ্গে জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল, মিরাজ ও নাঈম দুইটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করেছিল। উত্তরে তাওহীদ হৃদয়ের ২৪২ রানে চড়ে বাংলাদেশ ৩৮৬ রান করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিলেটে রুদ্ধশ্বাস লড়াই   সিরিজ হাতছাড়া   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close