সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১২৮৪      ● সিলেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও সিরিজ হাতছাড়া বাংলাদেশের      ● ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব পোশাক শ্রমিকপক্ষের      ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
এতিমের সঞ্চয়ের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আলেমের বিরুদ্ধে
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৫:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এতিম দুই সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে এক বিধবাকে বিয়ে করেন এক আলেম। পরে ব্যবসার কথা বলে ওই নারীর কাছ থেকে সন্তানদের ভবিষ্যতের জন্য জমানো ১০ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টাকা ফেরত না পেয়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত আলেমের নাম মাওলানা মো. ইবনে আমিন (৩৪)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বাসিন্দা। মামলায় তার প্রথম স্ত্রী নাইমা আক্তারকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন মোছা. রাজিয়া খাতুন। এ সময় সন্তানদের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে ইবনে আমিন ২০২৩ সালের নভেম্বরে তাকে বিয়ে করেন। পরে বিভিন্ন সময়ে ব্যবসার প্রয়োজনে রাজিয়ার কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা নেন। তবে দীর্ঘদিনেও সেই টাকা ফেরত দেননি। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় আদালতে মামলা করেন রাজিয়া।

আদালতের নির্দেশে তদন্ত শেষে পুলিশ জানায়, ইবনে আমিন ও তার প্রথম স্ত্রী নাইমা আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লা জানান, ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী রাজিয়া খাতুন বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্টে জমানো টাকা ফেরত না পেয়ে তিনি চরম অনিশ্চয়তায় রয়েছেন। তিনি টাকা ফেরত ও ন্যায়বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে ইবনে আমিন ও তার প্রথম স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাইমার বড় ভাই দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তার বোনের সম্পৃক্ততা নেই। ইবনে আমিনের বড় ভাইও জানিয়েছেন, বিয়ের বিষয়ে তারা কিছু জানতেন না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ জানান, বিষয়টি নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তকে না পাওয়ায় সমাধান করা সম্ভব হয়নি। অন্যদিকে, কিশোরগঞ্জ আদালতের এপিপি অ্যাডভোকেট মীর মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, টাকা লেনদেনের পক্ষে ব্যাংকিং নথিপত্র রয়েছে।

কেকে/ এসএমএন


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close