সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১২৮৪      ● সিলেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও সিরিজ হাতছাড়া বাংলাদেশের      
দেশজুড়ে
পাবনায় সার বিক্রির সময় হট্টগোল, ৬০০ বস্তা সার লুট
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় সার বিক্রির সময় কৃষকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় এক সার ডিলারের গোডাউন ভাঙচুর করে প্রায় ৬০০ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ছাইকোলা বাজার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বাজারে রহমত, হবু ও নিরু ঘোষ নামের তিন জন ডিলারই সার বিতরণ করছিলেন। পাশাপাশি দোকান হওয়ায় কৃষকরা এলোমেলো ভাবে সাড়িবদ্ধ হয়েছিলেন। পরে তাদেরকে ওয়ার্ড ভিত্তিক  হওয়ার কথা বলা হয়। এ সময় হট্টোগল হয়, পরে ডিলারদের মধ্যে রহমত ও হবু নামের দুইজন ডিলার সার দেওয়া বন্ধ করে দোকান বন্ধ করে চলে যান। এক পর্যায়ে নিরু ঘোষের দোকানে চাপ সৃষ্টি হয়। 

সার বিতরণকালে এক পর্যায়ে কৃষকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত লোকজন সার ডিলার নিরু ঘোষের গোডাউনে ভাঙচুর চালিয়ে প্রায় ৬০০ বস্তা সার লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন, আমরাও এই অভিযোগ পেয়েছি। সার ফেরত নেওয়ার চেষ্টা করছি। ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close