মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবির বিদায়ী সংবর্ধনায় মঞ্চ মাতাবে আর্টসেল-হাইওয়ে
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা ‘একাত্ম–২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড আর্টসেল ও হাইওয়ে। পাশাপাশি মঞ্চ মাতাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) সংগীত সংগঠন পিএসটিইউ মিউজিক ক্লাব।

আগামী ১১ ও ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে এ সংবর্ধনা অনুষ্ঠান। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশনা। আয়োজকদের প্রত্যাশা, সংগীতশিল্পীদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠবে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান। 
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, সংবর্ধনায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ছিলো ৭ নভেম্বর ২০২৬। রেজিস্ট্রেশন ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না বলে জানানো হয়েছে।

অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক মৃন্ময় মণ্ডল বলেন, ‘আমাদের প্রিয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য এবারের বিদায়ী সংবর্ধনায় একটি স্মরণীয় ও ব্যতিক্রমী আয়োজন উপহার দিতে চাই। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে দেশের জনপ্রিয় দুটি ব্যান্ড আর্টসেল ও হাইওয়ে সংগীত পরিবেশন করবে। ফলে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আয়োজক ব্যাচ ২০২২–২৩-কে সার্বিক সহযোগিতা করবেন। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা পেলে আমরা শিক্ষার্থীদের একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন উপহার দিতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য, এবারের কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনার নাম দেওয়া হয়েছে ‘একাত্ম–২১’। এর আগে গত বছর ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ‘ঋদ্ধ–২০’ নামে অনুষ্ঠিত হয়েছিল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   বিদায়ী সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close