মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো প্রেস মালিক গ্রেপ্তার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম
গ্রেপ্তার প্রেস মালিক মহসিন মিয়া। ছবি: প্রতিনিধি

গ্রেপ্তার প্রেস মালিক মহসিন মিয়া। ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার ও ফেস্টুন ছাপানোর অভিযোগে মো. মহসিন মিয়া (৩২) নামে এক প্রেস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাকে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মহসিন মিয়া দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আক্কাস ডাক্তারের বাড়ির মো. ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দেবিদ্বার কলেজ রোডের খন্দকার প্লাজার ‘সেবা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড প্রেস’-এর মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নামে ওই প্রেসে গোপনে ব্যানার ও ফেস্টুন ছাপানোর কাজ চলছিল। এমন খবর পেয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার থানা পুলিশ প্রেসটিতে অভিযান চালায়। এ সময় যুবলীগের নামে ছাপানো বেশ কিছু ব্যানার ও ফেস্টুন জব্দ করা হয়। পরে প্রেস মালিক মহসিন মিয়াকে আটক করে পুলিশ।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে প্রেস মালিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close