মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড, ট্রাক্টর ও ট্রলি জব্দ
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে অবৈধভাবে সরকারি খাস ভূমি (চর) থেকে মাটি কেটে পরিবহনের সময় হাতেনাতে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুইটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি জব্দ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে পৌর শহরের রামকৃষ্ণ মিশন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরী।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কলিকাপুর গ্রামের খালেক মিয়ার পুত্র হাবিব মিয়া (২০), বানিয়াচং উপজেলার বালাকপুর গ্রামের ওয়াহিদ চৌধুরীর পুত্র রাজু চৌধুরী (২২), বাহুবল উপজেলার লস্করপুর মিরপুরের রহিম উল্লাহর পুত্র সুজন মিয়া (২৬), আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শুক্রিবাড়ি গ্রামের মুজাম্মিল মিয়ার পুত্র জসিম মিয়া (৩০) ও একই ইউনিয়নের বিরাট গ্রামের মৃত তোয়াব আলী মিয়ার পুত্র আস্সাদ মিয়া (৪৮)।

​স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর শহরের বাঁশমহাল এলাকায় বিগত কয়েক দিন ধরে একটি চক্র নদীপাড় সংলগ্ন চরের মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটি পরিবহনরত অবস্থায় চালকসহ তিনটি ট্রাক্টর ও দুইটি ট্রলি আটক করা হয়।

​পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ (১) ধারা অনুযায়ী আটক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুনের নেতৃত্বে পুলিশ সার্বিক সহযোগিতা করে।

​মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ নষ্ট করার দায়ে সংশ্লিষ্ট আইনে তাদের দণ্ড দেওয়া হয়েছে এবং গাড়িগুলো জব্দ করা হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আজমিরীগঞ্জে অবৈধভাবে   মাটি কাটা   কারাদণ্ড   ট্রাক্টর জব্দ   ট্রলি জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close