মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
টেকনাফে সেনা সদস্য হত্যায় তিন মামলা
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনার চার দিন পর পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬৮ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। 

তিনি জানান, সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। অন্য দুটি মামলা করেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্য সদস্যরা। পৃথক মামলাগুলোতে হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামিসহ এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। 

এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে সেনা সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে তাকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই অভিযানে একটি বন্দিশালা থেকে ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   সেনা সদস্য   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close