কুড়িগ্রামের রাজারহাটে শান্তিনগর প্রিমিয়ার লিগ রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টায় রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী ও জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, সদস্য সচিব রুবেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শান্তিনগর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জুলাই যোদ্ধা ও উপজেলা ছাত্রদলের সদস্য আল মিজান মাহিন। টুর্নামেন্টটি পরিচালনা করছেন রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক শামীম।
কেকে/এমএস