সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত      গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার পরিকল্পনা      কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম গ্রেপ্তার      ছয় মাস পূর্তিতে গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা      কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী      বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫      
নির্বাচন ও ইসি
বিএনপিসহ ২৩ দলের কাছে নির্বাচনি ব্যয়ের হিসাব চাইল ইসি
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:২২ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ১০:২৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (১৯ মে) এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, ‘যেসব রাজনৈতিক দল এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।’

যেসব দলকে চিঠি দিয়েছে ইসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

ইসি সূত্র জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে ভোট হয় ৯ এপ্রিল। ওই নির্বাচনে অংশ নেয় ৫০টি নিবন্ধিত দল।

জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে সব নির্বাচনি এলাকায় নির্বাচন সম্পন্ন হওয়ার ৯০ দিনের মধ্যে ব্যয়ের বিবরণী জমা দিতে হবে ইসিতে। কোনো দল এ সময়ের মধ্যে তাদের ব্যয়ের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে ইসি ওই দলকে ৩০ দিনের মধ্যে বিবরণীটি জমা দেওয়ার নির্দেশ দিয়ে একটি সতর্কতামূলক নোটিশ জারি করবে।

আদেশে আরও বলা আছে, যদি সংশ্লিষ্ট নিবন্ধিত রাজনৈতিক দল ওই সময়ের মধ্যেও তা জমা দিতে ব্যর্থ হয়, তবে ১০ হাজার টাকা জরিমানা প্রদান সাপেক্ষে আরও ১৫ দিন সময় বৃদ্ধি করতে পারবে কমিশন। যদি সেই বর্ধিত সময়ের মধ্যেও বিবরণী জমা দিতে ব্যর্থ হয়, তবে তার নিবন্ধন বাতিল করতে পারবে কমিশন।

প্রসঙ্গত, ত্রয়োদশ নির্বাচনের পর এখন পর্যন্ত নির্বাচন কমিশনে ব্যয়ের হিসাব জমা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ২৫টি দল।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি ব্যয়   বিএনপি-এনসিপি   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close