সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
দেশজুড়ে
ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:১৩ পিএম
রাফসান তালুকদার

রাফসান তালুকদার

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে রাফসান তালুকদার নামে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অছি মিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

রাফসান তালুকদার এলাকার মুহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের একমাত্র সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় সবার অজান্তে রাফসান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুনসুর চৌধূরী বলেন, ‘রাফসান শহীদুল্লাহ তালুকদার পরিবারের একমাত্র সন্তান ছিল। পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close