রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      
জাতীয়
সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা জাতীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া, সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না।’

তিনি বলেন, ‘দুই একটা ঘটনা আমাদের নজরে এসেছে আমাদের বিজিবির মহাপরিচালক (ডিজি) সেগুলো তাৎক্ষণিকভাবে এড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘দুই একটা জায়গায় হয়তো পাল্টা গুলাগুলির ঘটনা ঘটেছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close