বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিরোনাম: ব্যয়সংকোচনে কঠোর সরকার, গাড়ি কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত বেড়ে ৮      রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু      ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার      শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী      পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় ৯ জুলাই      জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনে কাজে লাগাতে চায় ইসি      
দেশজুড়ে
রায়পুরে পোস্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মো. রতন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১২টার দিকে পুলিশ রতনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

নিহত রতন চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়াডার বাজার এলাকার রাড়ী বাড়ির দিনমজুর মনির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও এক বোন রেখে গেছেন।

নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যে গাজিনগর বাজারে চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজের পোস্টার লাগাতে যান রতন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গ্রামপুলিশ জসিম, বিএনপি কর্মী মো. রুবেল ও মো. রাশেদ। পরে রাত ১২টার দিকে মোবাইল ফোনে খবর আসে, পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে রতনের মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রতনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য আমিন পাটোয়ারী বলেন, রতনকে গাজিনগর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনাটি নিয়ে চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

রায়পুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাত আক্তার বলেন, “রতনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। আঘাতের চিহ্নও নেই। শুধু নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   যুবক   রহস্যজনক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close