বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী      সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের মৃত্যুদণ্ড      তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
সরফু বিসিবির পরিচালক হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

শহরের হবিগঞ্জ রোডস্থ সোনালী মার্কেট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন উপজেলার ৮ নম্বর সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান (তপন), উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা, সহ-সাধারণ সম্পাদক বসন্ত গোয়ালা, উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘সরফরাজ আহমেদ সরফু শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ, যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ক্রীড়া সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ও স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরিতে তার অবদান রয়েছে। পাশাপাশি স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে তার ভূমিকা ক্রীড়াঙ্গনে এখনও প্রশংসিত।’ 

তারা আশা প্রকাশ করেন, সরফরাজ আহমেদ সরফুর এই নতুন দায়িত্বের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। 

কেকে/এমকে



আরও সংবাদ   বিষয়:  বিসিবির পরিচালক সরফু   শ্রীমঙ্গলে আনন্দ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close