রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      
খেলাধুলা
ম্যাচে সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়া দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে। তবে ৮ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফিরিয়ে আনে এশিয়ার দলটি।

আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার (১২ জুন) সকালে মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে হোয়াং ইন-বম গোল করে কোরিয়াকে সমতায় ফেরান।

চেক প্রজাতন্ত্রের রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝে ফাঁকা জায়গা খুঁজে পেয়ে সেটি কাজে লাগান। ভেতরে ঢুকে বাধ্য করেন গোলরক্ষক ও ডিফেন্ডারদের এগিয়ে আসতে। পরে দূরের কোণে চিপ শটে বল পাঠান।

এর আগে, ৫৯ মিনিটে মিনিটে চেকের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি গোল করে এগিয়ে নেন দলকে।

ভ্লাদিমির কুফাল অন্য প্রান্ত থেকে লং থ্রো করেন। আর সেখানে উঠে এসে হেড করেন অধিনায়ক ক্রেইচি। বলটি কাছের পোস্টে জালে পাঠিয়ে দেন তিনি।

কোরিয়ার গোলরক্ষকের সেখানে কোনো সুযোগই ছিল না। একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারা কোরিয়াকে তখন হতাশায় ডোবান তিনি। তবে দ্রুতই সেই গোল শোধ করে দিয়েছে কোরিয়া।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সমতা ফেরানো   দক্ষিণ কোরিয়া   চেক প্রজাতন্ত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close