শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম: বিকালে অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন      ম্যাচে সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া      দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর      হামের উপসর্গ নিয়ে আর তিন শিশুর মৃত্যু      ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প      অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ      এবার আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন      
খেলাধুলা
সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের পরই মোরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:২৩ এএম
গিলবার্তো মোরা

গিলবার্তো মোরা

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই স্থান করে নিলেন ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন গিলবার্তো মোরা।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। 

১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হয় তার। এর মধ্য দিয়ে প্রায় ১ শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।

মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি এতদিন ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। টানা ৯৬ বছর সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল।

শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ ফুটবলার এখন মোরা। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলা ফুটবলারদের তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। তার ঠিক ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যার বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে—মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে।

বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি এই রেকর্ড গড়েন। তালিকার পরের স্থানগুলোতে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) ও ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।

অবশ্য বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কিছু নয়। গেল বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সর্বকনিষ্ঠ ফুটবলার   গিলবার্তো মোরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close