শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিরোনাম: ভিসানীতিতে আসছে বড় পরিবর্তন, থাকছে ৩৪ ক্যাটাগরি      ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা      ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন মূল্য ঘোষণা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত      প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই      আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা      
দেশজুড়ে
ফুটবল বিশ্বকাপ উন্মাদনা
নীলফামারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিশ্বফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে নীলফামারীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আসন্ন ম্যাচকে সামনে রেখে দুই দলের সমর্থকরা পৃথকভাবে বিশাল পতাকা, ঢোল-তবলা ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন।

শুক্রবার (১২ জুন) বিকালে নীলফামারী শহরের ঐতিহাসিক বড় মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরে জড়ো হন। প্রিয় দলের পক্ষে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে দুই দলের সমর্থকরা পৃথকভাবে বিশালাকৃতির পতাকা নিয়ে আনন্দ র‍্যালি বের করেন।

র‍্যালিগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়ে পৌঁছালে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান প্রতিযোগিতা। তবে পুরো আয়োজন ছিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ।

চৌরঙ্গী মোড় থেকে র‍্যালি দুটি থানা মোড়, কালীবাড়ি মোড়, বাস টার্মিনালসহ জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ ফুটবলপ্রেমী তরুণ-যুবকের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ দেখা যায়। সমর্থকদের হাতে ছিল প্রিয় দলের তারকা খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড এবং ১০০ থেকে ১৫০ ফুট দীর্ঘ বিশাল পতাকা।

আর্জেন্টিনা সমর্থকরা বলেন, “ফুটবলে আর্জেন্টিনার শৈল্পিক খেলার কোনো তুলনা নেই। প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং আসন্ন জয় উদযাপনের অংশ হিসেবেই আমাদের এই আয়োজন।”

অন্যদিকে ব্রাজিল সমর্থকদের ভাষ্য, “ফুটবলের রাজা ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থক হিসেবে আমাদের উন্মাদনা সবসময়ই আলাদা। মাঠের খেলাতেই সেরা দল প্রমাণিত হবে।”

সমর্থকদের মধ্যে কথার লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই র‍্যালি শেষ হয়। ফুটবলকে কেন্দ্র করে নীলফামারীর ফুটবলপ্রেমীরা সৌহার্দ্য ও উৎসবের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। র‍্যালিগুলো দেখতে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষেরও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ফলে পুরো নীলফামারী শহর যেন পরিণত হয় এক ক্ষুদ্র ফুটবল বিশ্বকাপে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close