শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      
প্রযুক্তি
বিভ্রাট কাটিয়ে প্রায় দেড় ঘণ্টা পর সচল ফেসবুক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:২০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কারিগরি ত্রুটিজনিত বিভ্রাট কাটিয়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সেবা।

শুক্রবার (১২ জুন) রাত ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি আবার স্বাভাবিকভাবে ব্যবহার করতে শুরু করেন ব্যবহারকারীরা।

এর আগে সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বিশ্বজুড়ে ফেসবুকের সেবায় বিপর্যয় দেখা দেয়। এ সময় ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারে সমস্যার মুখে পড়েন লাখো ব্যবহারকারী। অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায় এবং নতুন করে লগইন করতেও ভোগান্তিতে পড়তে হয়।

বিভ্রাটের সময় ব্যবহারকারীরা ফিড লোডিং, পোস্ট দেখা, মন্তব্য করা এবং মেসেঞ্জার ব্যবহারে সমস্যার অভিযোগ করেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

অবশেষে রাত ৮টা ২০ মিনিটের দিকে ধীরে ধীরে ফেসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে। তবে কী কারণে এই বিভ্রাট ঘটেছিল, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মেটার কর্তৃপক্ষ।

বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর নির্ভরতার এই প্ল্যাটফর্মে আকস্মিক সেবাবিঘ্ন নতুন করে প্রযুক্তিগত অবকাঠামোর স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিভ্রাট   সচল   ফেসবুক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close