রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
রাজধানী
মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল বন্ধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কোন স্টেশন বা লাইনের কোন অংশে বিড়ালটি প্রবেশ করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।

ঘটনার পর বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। পরে অনেকেই বিকল্প পরিবহন ব্যবহারের জন্য স্টেশন ত্যাগ করেন। এ সময় নতুন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ ছাড়া যারা আগে থেকেই টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেয়া হচ্ছে।

মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, স্টেশন এলাকায় বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, ত্রুটি বা ঝুঁকির কারণ দূর হওয়ার সঙ্গে সঙ্গেই মেট্রোরেল চলাচল পুনরায় শুরু করা হবে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close