মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
খেলাধুলা
১-১ গোলে ড্র কানাডা-বসনিয়া ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্বাগতিক দলটি। এর পূর্বে, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ছয় ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছিল তারা।

এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা। ২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টা ৪১ মিনিটে বসনিয়ার গোল শোধ করে কানাডা। খেলা শুরুর ১টা ২৫ মিনিটে কর্নার থেকে হেডে কানাডার জালে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ।

স্বাগতিক কানাডার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল।

ফুটবলে কানাডা মূলত আইস হকি শক্তি হিসেবে বেশি পরিচিত। কিন্তু ফুটবল বিশ্বকাপে তাদের ইতিহাস খুবই দুর্বল। ১৯৮৬ সালের পর ২০২২ সালে বিশ্বকাপ খেলেছিল তারা। আর এবার সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপে স্থান করে নিয়েছে কানাডা। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ২টি গোল করেছে দলটি এবং কখনো গ্রুপ পর্বও পার হতে পারেনি।
 
এবার ঘরের দর্শকের সামনে সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েছে কানাডা। দলটির প্রাক্তন কোচ স্টিফেন হার্ট মনে করেন, বর্তমান স্কোয়াডে সেই সক্ষমতা আছে। 

তার মতে, ইউরোপের শীর্ষ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে খেলা অভিজ্ঞ খেলোয়াড়দের কারণে দলটি আরও শক্তিশালী হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কানাডা-বসনিয়া ম্যাচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close