সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ বনজ ও ঔষধী বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। 

শনিবার (১৩ জুন) দুপুরে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রশাসন, বন বিভাগ ও এলজিইডির সহযোগিতায় কাকিনা ইউনিয়নের চাঁপারতল এলাকায় পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে পার্শ্বে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে রোকন উদ্দিন বাবুল চাপারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। 

এরপর প্রধান অতিথি রোকন উদ্দিন বাবুল বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট, অফিস ও প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিধান চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরতি মেহেরবান মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রাজ্জাকুর ইসলাম রাজ্জাক প্রমুখ।

শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, অসচ্ছল  ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং শাররীকভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close