শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
খেলাধুলা
ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ অফার ঘোষণা করল ‘স্টাডি হরিজন’
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৩৮ পিএম আপডেট: ১৩.০৬.২০২৬ ৯:০৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিশ্বকাপ ফুটবল ২০২৬’-এর আমেজে ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে স্টাডি হরিজন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে—উচ্চশিক্ষায় বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের জন্য আজ থেকে কোনো ‘ফাইল ওপেনিং চার্জ’ দিতে হবে না।। এমনকি সেবাগ্রহীতাদের জন্য থাকছে ফ্রি চা ও কফির ব্যবস্থা।

রোববার (১৩ জুন) প্রতিষ্ঠানটি অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে এ অফার ঘোষণা করা হয়। 

তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্যও বিশেষ শর্তে এ সুবিধা বহাল রেখেছে প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্জেন্টিনা সমর্থকরা চাইলে একই সুবিধা নিতে পারবেন, তবে আগে তাদের বলতে হবে ‘ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে’।

ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড ফাউন্ডার দিপালী প্রিয়াংকা বন্যা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ‘ডাইহার্ড ফ্যান’, সেই জায়গা থেকেই মূলত এমন সিদ্ধান্ত নেওয়া। তবে আর্জেন্টিনা ভক্তদেরও হতাশ করতে চাইনি। যার ফলে তাদের জন্যও বিশেষ শর্তে এ সুবিধা বহাল রাখা হয়েছে।’

প্রসঙ্গত, স্টাডি হরিজনের মাধ্যমে ইতোমধ্যে অস্ট্রেলিয়া, স্পেন, ডেনমার্ক, সুইডেন ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিচ্ছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল সমর্থকদ   বিশেষ অফার ঘোষণা   স্টাডি হরিজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close