মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
খেলাধুলা
ডাচদের ১৩৯ রানে আটকে দিয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার (১৪ জুন) নেদসারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিং করতে নেমে প্রথম ইনিংসে ডাচ নারীদের ১৩৯ রানে আটকে দিয়েছে টাইগ্রেসরা।

বার্মিংহামে বোলিংয়ে নেমে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফা আক্তার। ডাচদের দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন ফারিহা তৃষ্ণা। তিনি ফেরান ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে।

নেদারল্যান্ডসের এই দলের শক্তির মূল জায়গা তাদের টপ অর্ডার। সেই টপ অর্ডার ব্যাটারদেরই দ্রুত সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের বোলাররা।

দলকে সবচেয়ে বড় উইকেটটা এনে দেন রাবেয়া খান। ডাচদের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান এই স্পিনার। রবিন রিজেকে ও সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ ও ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস।  
 
এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। ষষ্ঠ উইকেট জুটিতে তাকে ভালোই সঙ্গ দেন ফ্রেডরিক ওভারডিক। এই দুইজনে মিলে ৩৭ রানের জুটি গড়েন।  
 
বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ফিফটি তুলে নেন ডি লিড। ৪৫ বলে ৫০ রান করে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন তিনি। ওভারডিকও হন রান আউট।
 
১৫ ওভার ৫ বলে ১১৩ রান নিয়ে প্রায় ১৫০’র বেশি রানের সংগ্রহের দিকে এগোচ্ছিল নেদারল্যান্ডস। তবে ওই দুই রান আউটে ডাচদের রানটা অত এগোয়নি। নবম উইকেটে সিলভার সিজারস ও ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে ১৩৯ রানে থামে ডাচরা।  
 
বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন মারুফা। ১টি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপের প্রথম ম্যাচ   বাংলাদেশের লক্ষ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close