শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার      নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই      দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাস্ত করব না : ডা. শফিকুর রহমান      নতুন স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতেই লংমার্চ : নাহিদ ইসলাম      ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু      বৃষ্টির সম্ভাবনায় কাটবে শনিবার      শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধন      
বিনোদন
আমি নাকি সমকামী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় অভিনেত্রী মৌনি রায় কিছু সময় ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। সূরজ নাম্বিয়ার থেকে আলাদা হওয়ার ঘোষণা করার পর থেকেই মৌনিকে নিয়ে বহু প্রশ্ন উঠছিল। শুধু তাই নয়, এই সময় দিশা পাটানিকে তাদের মধ্যে টানা হয়। মৌনি ও দিশা খুব ভালো বন্ধু এবং এই সবকিছুতে তাদের বন্ধুত্বের উপরও প্রশ্ন উঠেছে। এবার অবশেষে মৌনি এই সম্পর্ক নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি মৌনিকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি এখন পর্যন্ত যা সবচেয়ে উন্মাদ গুজব শুনেছেন তা কী? অভিনেত্রী মনিকা শর্মার সাথে কথা বলতে গিয়ে বলেন, ‘ওহ, যে আমি গে। আমি নাকি সমকামী।’

সূরজের থেকে আলাদা হওয়ার পর মৌনি জানান, বিচ্ছেদের সময় তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি আনন্দিত যে তার ভক্তরা তার সঙ্গে ছিল। 

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে অনেক ভাগ্যশালী মনে করি যে আমার সঙ্গে সবসময় আমার বন্ধুরা এবং পরিবার ছিল যারা আমার পাশে একটি দেওয়ালের মতো দাঁড়িয়ে ছিলেন।’

মৌনি তার মহিলা বন্ধুদের বিশেষ ক্রেডিট দেন এবং বলেন, ‘আমি সবসময় সমর্থন পেয়েছি। ওরা আমার ভালো, খারাপ সবসময়ে সঙ্গে ছিল। জীবনে এমন নারীর উপস্থিতি খুবই প্রয়োজন। যারা সবসময় আপনাকে উৎসাহিত করে। আমার গার্লফ্রেন্ডরা সেরা। আজকালকার মেয়েদের অর্থনৈতিক এবং আবেগের দিকে স্থিরতার উপর ফোকাস করা উচিত। আপনাকে অর্থনৈতিক এবং আবেগগত স্বতন্ত্র হতে হবে।’

মৌনি তার জীবনের যাত্রা সম্পর্কে বলতে গিয়ে বলেন, তার জীবন রোলার-কোস্টার রাইড ছিল। তিনি অনেক উত্থান-পতন দেখেছেন। কিন্তু এগুলো সবই জীবনের অংশ।

মৌনি যখন বিচ্ছেদের ঘোষণা করেছিলেন, তখন তিনি সূরজের সঙ্গে একটি বিবৃতি শেয়ার করেছিলেন, যাতে লেখা ছিল, ‘আমরা দেখছি যে, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক অকারণ মনোযোগ দেওয়া হচ্ছে। আমরা আপনাদের জানাতে চাই যে, আমরা আলাদা হচ্ছি এবং এই বিষয়ে ব্যক্তিগতভাবে সমাধান করছি। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব তৈরি হচ্ছে। কিন্তু জানিয়ে রাখি, আমরা একসাথে আমাদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের বন্ধুত্বকে সবসময় বজায় রাখবো। আমরা চাই যে, এই মুহূর্তে আমাদের গোপনীয়তার সম্মান জানানো হোক।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সমকামী   মৌনি রায়   দিশা পাটানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close