মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      দুই জঙ্গিসহ এখনও পলাতক ৬৯০ কারাবন্দি, তথ্য নেই ১৬৬ জনের      সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৩      ৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৩৬ পিএম আপডেট: ১৭.০৬.২০২৬ ১১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রেমঘটিত ঘটনায় এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সুজনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়ী কিল্লাপাড়া থেকে সুজনকে গ্রেপ্তার হয়। নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সুজন পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

সম্প্রতি তাদের প্রেমের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে শাসন করেন। মঙ্গলবার দুপুরে দীপা পরিবারের সদস্যদের অগোচরে কদমতলী বাজার থেকে কীটনাশক কিনে পান করে। পরে সে প্রেমিক সুজনের বাড়িতে গেলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সুজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জমান জানান, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   প্রেম   গ্রেপ্তার   স্কুলছাত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close