মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      
দেশজুড়ে
বান্দরবানে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘করব মোরা ফল চাষ,সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এ সময় পাহাড়ে উৎপাদিতে নানা জাতের আম, জাম, আনারস, কলা, লিচু, মাশরুমসহ বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখে অতিথিরা।

পরে উপ-পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ফল মেলার উদ্বোধনী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

সভায় বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

এ সময় বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, কৃষি উদ্যোক্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পাহাড়ে উৎপাদিত ফরমালিনমুক্ত নানা জাতের দেশি বিদেশি জাতের ফলের চাহিদা দেশব্যাপী মন্তব্য করে চাষিদের আরও পুষ্টিকর ফলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। 

বক্তারা আরও বলেন, কৃষি বিভাগ চাষিদের ফল উৎপাদনে নানা ধরণের প্রশিক্ষণ, বীজ, সারসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে আর আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। 

সভায় বক্তারা, বাড়ীর আশেপাশে কোনো জমি পরিত্যক্ত না রেখে বিভিন্ন ফলের চারা রোপন এবং সারা বছর যাতে সবাই ফল খেতে পারে সেজন্য কৃষির প্রতি আরো মনোযোগি হওয়ার আহবান জানান।

সভা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন চাষীর হাতে বিনামুল্যে চারা বিতরণ করেন অতিথিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close