মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      
রাজনীতি
আওয়ামী লীগকে রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না : শাহে আলম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে।’

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে শাহে আলম আরও বলেন, ‘কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ‘স্বৈরাচারকে পুনর্বাসনের’ চেষ্টা করছে।’

এ ধরনের উদ্যোগ মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 শাহে আলম বলেন, ‘গত ১৭ বছরে বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়নবঞ্চনার শিকার হয়েছে।’

বর্তমান সরকার জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করার পর একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

তবে এসব উদ্যোগ উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে সরকারের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগবিষয়ক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   রাজনীতিতে ফিরতে দেওয়া   শাহে আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close