সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
দেশজুড়ে
চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১০:৪০ পিএম
মো. মিজানুর রহমান মিনু

মো. মিজানুর রহমান মিনু

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু চার দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৯ জুন) রাজশাহী আসছেন। সফরকালে তিনি বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। মন্ত্রী শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় তিনি রাজশাহী বরেন্দ্র কলেজে আয়োজিত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। 

পরে বিকাল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং মাদক নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তিনি। রাত ৮টায় তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অফিসার্স মেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও নৈশভোজে অংশ নেবেন।

রোববার (২১ জুন) বিকাল ৫টায় আই-বাঁধ হাই টেক পার্কে ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত ১২তম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৬’-এর অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি থাকবেন।

সফরের শেষ দিন সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় ভূমিমন্ত্রী বিমানযোগে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে মন্ত্রী শিক্ষা, যুবসমাজের উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা ও আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ভূমিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close