রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      
দেশজুড়ে
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিল করিম-বানু ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিরল রোগে আক্রান্ত ভোলার দৌলতখানের সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাকিয়া। আর্থিক অস্বচ্ছলতার অভাবে তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। এমতাবস্থায় তাকিয়ার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে করিম-বানু ফাউন্ডেশন।

করিম-বানু ফাউন্ডেশনের পারিবারিক সদস্য এমরানুল হক স্কুলের শিক্ষক ও তাকিয়ার মায়ের সঙ্গে কথা বলে তাকিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “মানবতার পাশে, মানুষের কল্যাণে”—এই স্লোগানকে ধারণ করে সমাজের পীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের নিশ্চয়তা এবং সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন।

সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্কদের এবং স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সহিহ-শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করেছে করিম-বানু ফাউন্ডেশন। সদকায়ে জারিয়া হিসেবে এই কাজ চলমান রয়েছে। মানুষের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করছে। মানবতার পাশে, মানুষের কল্যাণে সব সময় কাজ করবে করিম-বানু ফাউন্ডেশন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিরল রোগ   চিকিৎসা   করিম-বানু ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close