বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      
বিনোদন
গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:২৭ পিএম
 প্রীতি জিনতা

প্রীতি জিনতা

ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, ভুয়া বিজ্ঞাপন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নকল পরিচয়। এআইয়ের অপব্যবহারে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছেন তারকারা। এবার সেই অপব্যবহারের বিরুদ্ধে সরাসরি আইনি লড়াইয়ে নেমেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

নিজের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় গুগল, মেটা ও এক্সসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন অভিনেত্রী। বম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির এই আবেদন মঞ্জুর করেছেন।

প্রীতির অভিযোগ, তার ছবি, ভিডিও, কণ্ঠস্বর ও ডিজিটাল পরিচয় অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। এতে শুধু তার সুনামই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে তার ব্যক্তিগত ও বাণিজ্যিক অধিকারও। 

১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের আওতায় তিনি এই সুরক্ষা দাবি করেছেন।
 
আদালতে প্রীতরি আইনজীবী জানান, প্রীতির নামে তৈরি করা হয়েছে ভুয়া ‘এআই চ্যাটবট পার্সোনা’, যা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।
 
বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে তারকাদের ডিজিটাল পরিচয় রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ডিপফেক ও এআই-নির্ভর প্রতারণার কারণে তারকারা যেমন ঝুঁকিতে পড়ছেন, তেমনি বিভ্রান্ত হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরাও।
 
আইনের এই লড়াইয়ে প্রীতি জিনতা একা নন। গেল কয়েক বছরে কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি ও অরিজিৎ সিংয়ের মতো তারকারাও বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়ে নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষায় আইনি স্বস্তি পেয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গুগল   মেটার বিরুদ্ধে আইনি লড়াই   প্রীতি জিনতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close