সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন দুইটির নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুইটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে আবারও গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত নিয়ম অনুযায়ী তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন দুইটির নাম বগুড়া- (শিবগঞ্জ) আসনের সাংসদ ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে  মিল থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়। একপর্যায়ে এ নিয়ে বিভ্রান্তিরও সৃষ্টি হয়।

জানা গেছে, ইউনিয়নের নামকরণ নিয়ে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অপপ্রচারের সুযোগ তৈরি না হয়, সে জন্য মীর শাহে আলমও নাম পরিবর্তনের বিষয়ে জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর নির্দেশনা   পরিবর্তন হওয়া   সীমান্ত ইউনিয়ন   দিগন্ত ইউনিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close