বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
রাজধানী
জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে চোরকে আটক করেছে আনসার সদস্যরা। 

শুক্রবার (১৯ জুন) বিকালে এ ঘটনা ঘটে। 

আটককৃত জুবায়ের আহমেদকে (২৫) পুলিশের কাছে সোপর্দ এবং উদ্ধার হওয়া মোবাইলটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. হারুন অর রশিদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি বর্তমানে হৃদরোগ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি যখন ঘুমিয়েছিলেন, তখন জুবায়ের তার বেড থেকে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোবাইল টান দেওয়ার বিষয়টি টের পেয়ে যান হারুন অর রশিদ এবং সাথে সাথে হাসপাতালে দায়িত্বরত আনসার ইনচার্জ পিসিকে ফোন করে বিষয়টি জানান।

পিসি মো. আমিনুল হক টহল দল নিয়ে হাসপাতাল চত্বরে ঝটিকা অভিযান চালিয়ে পালানোর সময় জুবায়েরকে আটক করেন। তার দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এপিসি জহিরুল ইসলাম, আনসার সদস্য মো. হাবিবুর রহমান, শ্রী পবিত্র চন্দ্র।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক চোরকে শেরে বাংলানগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাতীয় হৃদরোগ হাসপাতাল   মোবাইল চুরি   আনসার সদস্য   শেরে বাংলানগর থানা পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close