বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
দেশজুড়ে
তারাগঞ্জে নিখোঁজের পরদিন পাটক্ষেতে মিলল শিশুর লাশ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:০৭ পিএম
শিশু সানজিদা। ছবি: প্রতিনিধি

শিশু সানজিদা। ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন পাটক্ষেত থেকে সানজিদা (৯) নামের এক শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের ডালিয়া ক্যালেন এলাকার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়। 

শিশু সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের শিশুকন্যা। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের খেলাধুলার এক পর্যায়ে নিখোঁজ হয় শিশু সানজিদা। পরে পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা বিভিন্ন স্থানে বিকাল থেকে রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরের দিন দুপুরে সানজিদার বাড়ির নিকটবর্তী এলাকার ডালিয়া ক্যালেনের পাশে একটি পাট ক্ষেতে এলাকার একজন সানজিদার লাশ দেখতে পেয়ে পরবিারের কাছে খবর দেন। পরে সানজিদার পরবিারের লোকজন পাটক্ষেতে শিশুটির লাশ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থানে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে।

আলমপুর ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, শিশুটি বিকালে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে রংপুরে মর্গে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close