বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে নাকাল গ্রাহক, বিব্রত সরকার      জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
শিক্ষা
মানারাত ইউনিভার্সিটিতে জমকালো আয়োজনে নবীনবরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়েছে। 

শনিবার (২০ জুন) ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা-১৯ আসনের সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকা-১৪ আসনের সাংসদ মীর আহমদ বিন কাসেম।

সাবেক সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী ও ভূরাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। রং-বেরঙের বেলুন-ফেস্টুনে সাজানো হয় অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন নবাগত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জীবনে বড় হতে চাইলে তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধার পাশাপাশি তাদের দোয়া নিতে হবে।’

তিনি ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হয়ে দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘গত ১৭ বছর মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির নামে জাতিকে বিভক্ত করা হয়েছিল। এ অবস্থা থেকে বের হতে না পারলে দেশকে ভালো রাখা কঠিন হয়ে পড়বে।’

মীর আহমদ বিন কাসেম নবাগত ছাত্রছাত্রীদের জীবনে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি দেশের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘ভয়কে জয় করে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, তা জীবন দিয়ে দেখিয়ে গেছেন শহীদ শরিফ ওসমান হাদী।’

৫০ বছর পর দেশকে কোথায় দেখতে চাই, সে জন্য আজই আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের দৃঢ় প্রতিজ্ঞা নেওয়ারও আহ্বান জানান তিনি।

মুহাম্মদ ফজলুর রহমান বলেন, ‘এ সেন্টার অব একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’ স্লোগান সামনে রেখে জাতিকে নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা উপহার দেওয়ার যে প্রতিজ্ঞা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তা বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম প্রমুখ।

রেজিস্ট্রার এএইচএম আবু সাঈদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীনের সহধর্মিণী ও লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ভাইস গভর্নর সাবিনা সিদ্দিকা।

নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের হাসান জিহাদী, ইসলামিক স্টাডিজ বিভাগের মিফতাহুল ইসলাম সাবিত, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আবদুল্লাহ তাহসিন, ইইই বিভাগের আবদুল্লাহ রুহান, ইংরেজি বিভাগের জান্নাতুল নাইমা মারিয়া এবং সিএই বিভাগের উম্মে হুমায়রা শাহরিন।

ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম ও ইংরেজি বিভাগের ছাত্রী নাহিয়ান ইবনাতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানারাত ইউনিভার্সিটি   জমকালো আয়োজন   নবীনবরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close