মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ      ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

‎‎কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর এলাকায় এক মাদরাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শনিবার (২০ জুন) ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর ইউনিয়নের খেঁয়াইশ গ্রামের ১৫ বছর বয়সী এক নবম শ্রেণির ছাত্রী (ছদ্মনাম রূপা) গোপালনগর মহিলা আলিম মাদরাসায় অধ্যয়নরত। মাদরাসাটির নূরানী বিভাগের শিক্ষক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর ছাত্রীর মা মাদরাসার অন্যান্য শিক্ষকদের কাছে অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ছাত্রীটি মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে বাড়িতে না ফেরায় খোঁজ নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, শিক্ষক আলমগীর হোসেন মাদরাসার সামনে থেকে তাকে সিএনজি অটোরিকশাযোগে নিয়ে যান। এরপর থেকে শিক্ষক ও ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, এর আগেও একবার ওই শিক্ষক ছাত্রীর সঙ্গে চলে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। ঘটনার পর শিক্ষক আলমগীর হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ছাত্রীর পরিবারের কাছে যোগাযোগের সুযোগ চেয়ে কথা বলতে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে আলমগীর হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গোপালনগর মহিলা আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে পূর্বের কোনো ঘটনার বিষয়ে তার জানা নেই।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close