মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
দেশজুড়ে
জলঢাকায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নীলফামারীর জলঢাকা উপজেলার বাসস্ট্যান্ড ও পেট্রোলপাম্প এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ জুলাই) বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের একটি নতুন কার্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসস্ট্যান্ড ও পেট্রোলপাম্প এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মোমিনুর রহমান ও আব্দুর রশিদের নেতৃত্বাধীন একটি শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যদিকে বাবু ও আনোয়ারুলের নেতৃত্বে গঠিত নতুন একটি শ্রমিক সংগঠনের জলঢাকা কার্যালয় শুক্রবার বিকেলে উদ্বোধনের কথা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন দ্রুত ১৪৪ ধারা জারি করে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close