সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      
খেলাধুলা
‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:৩৩ পিএম
কথা বলছেন লিওনেল স্ক্যালোনি। ছবি : সংগৃহীত

কথা বলছেন লিওনেল স্ক্যালোনি। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ ঘুরে বেড়ায়—বড় আসরে নাকি দলটি রেফারি বা আয়োজকদের কাছ থেকে বিশেষ সুবিধা পায়। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২’-এর ম্যাচের আগে সেই বিতর্কই উঠে আসে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির সংবাদ সম্মেলনে। তবে, ক্ষুব্ধ হয়ে অভিযোগটি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি।

হস্পতিবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে? জবাবে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলোর সবই সত্য নয়।’

তার মতে, দল জিতলেই অনেক সময় এমন অভিযোগ সামনে আসে।


স্ক্যালোনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।’

তিন জোর দিয়ে বলেন, ‘দলের সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং কঠোর পরিশ্রমই মূল কারণ। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান অবস্থানে পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়নরা।’

সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। আলজেরিয়া এ নিয়ে ফিফার কাছেও অভিযোগ করেছে। এরপর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে।

বাংলাদেশ সময় আগামীকাল শনিবার (৪ জুন) ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২’-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লিওনেল স্ক্যালোনি   আর্জেন্টিনা   বিশ্বকাপ ২০২৬   কেপ ভার্দে   ফিফা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close