মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      
দেশজুড়ে
ক্ষেতলালে পানিতে ডুবে শিশুর মৃত্যু
​ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুবর্ণা বালা বর্মন নামের এক বছর ৪ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

সুবর্ণা বালা বর্মন উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের সুপদ চন্দ্র বর্মনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সুবর্ণার মা আশমুনি বালা মেয়েকে সঙ্গে নিয়ে পাঁচুইল মৃধাপাড়া গ্রামে বাবার বাড়িতে (সুবর্ণার নানার বাড়ি) বেড়াতে যান। সেখানে সবার অজান্তে ও অসাবধানতাবশত সুবর্ণা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। 

পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

​সুবর্ণা বালা বর্মনের মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   পানিতে ডুবে মৃত্যু   শিশু মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close