শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি : স্পিকার      রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার      পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন      একদিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না: স্পিকার      টানা বৃষ্টিতে বাড়ল সবজির দাম      গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী      
দেশজুড়ে
সুখরঞ্জন বালীর গুম মামলায় সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে গুম হওয়া পিরোজপুরের জিয়ানগরের বাসিন্দা সুখরঞ্জন বালীর ঘটনায় নতুন মোড় এসেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১২টায় ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক নায়েবে আমির ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, জিয়ানগর উপজেলার সন্তান মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনাল এলাকা থেকে গুমের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফজলুর রহমান। তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের সাবেক একজন কর্মকর্তা। তাকে বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।’

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাসিন্দা সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায়। দেশটির একটি কারাগারে তিনি পাঁচ বছর বন্দি ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close