শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      
রাজধানী
এমপি জাহাঙ্গীরের নামে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জাহাঙ্গীর হোসেনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকাল পাঁচটার দিকে ঢাকা-বিমানবন্দর মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদের নেতৃত্বে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এর আগে, দুপুরের পর থেকেই উত্তরা আব্দুল্লাহপুর এলাকার পলওয়েল মার্কেটের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। পরে ব্যানার ও ফেস্টুন হাতে ঢাকা-বিমানবন্দর মহাসড়কের উভয় পাশ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আফাজ উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম মুকুল, মোতালেব হোসেন রতন, খোকা ভূঁইয়া, মোবারক দেওয়ান, আলমাস উদ্দিন, আজমল হুদা মিঠু মিছিলে উপস্থিত ছিলেন।

মিছিলে শোয়েব আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর হোসেনের নামে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। আমরা এসব অপপ্রচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সত্য যাচাই না করে কোনো তথ্য প্রচার বা শেয়ার না করারও আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অপপ্রচার ও গুজব কখনও সত্যকে আড়াল করতে পারে না। জনগণ সব ধরনের ষড়যন্ত্রের জবাব শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেবে।’

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা সাভারের আশুলিয়ার তুরাগ নদী থেকে তিন যুবকের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীর হোসেনকে ঘিরে বিভিন্ন ধরনের তথ্য ও দাবি ছড়িয়ে পড়ে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এমপি জাহাঙ্গীর   অপপ্রচারের প্রতিবাদ   উত্তরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close